প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৯:০১:০৬ প্রিন্ট সংস্করণ
কাজিপুর উপজেলা প্রতিনিধি।
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”প্রধান লক্ষ্য: ২০২৬-২০৩০ মেয়াদের মধ্যে ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ ও সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক নম্বর সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার,সিরাজগঞ্জের কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষ্ণচুড়াসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাজিপুর উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় মোট ২৫ হাজার গাছের চারা বিতরণের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিষদ চত্বরে কৃষ্ণচুড়াসহ কয়েক প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। এ সময় তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়াতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ বৃক্ষরোপণ করেছি।
এছাড়াও বৃক্ষরোপনের ফলে পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিবে না। গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছ লাগালে সেই গাছ দ্বারা সেবা নিতে আসা মানুষ, কৃষক, দিনমজুর সহ সকলকে ছাঁয়া হয়ে দাড়িয়ে থাকে। সবুজে ঘেরা বাংলাদেশে আমাদের গাছ লাগানো অত্যন্ত জরুরী।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রথম পর্যায়ে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও সুরক্ষার জন্য বাঁশের খুঁটি বিতরণ করা হয়।স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইতি রানী সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সোনামুখী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি দোলা সরকার, সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, মামুন অর রশিদসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।


















Design & Developed by BD IT HOST