সারাদেশ

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

​অন্তর মিয়া,শ্রীমঙ্গল প্রতিনিধি:
সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গতকাল (০৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
​ডিআইজি অফিস, সিলেট রেঞ্জের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
​বর্ণাঢ্য শিক্ষাজীবন ও কর্মজীবন
মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন।
​পড়াশোনায় তিনি কৃতিত্বের সাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সোয়েল সাইন্স’ (Soil Science) বিভাগ থেকে তিনি স্নাতক (B.Sc.) ও স্নাতকোত্তর (M.Sc.) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (HRM) এমবিএ (MBA) এবং ভারতের হায়দরাবাদে অবস্থিত নালসার (NALSAR) ইউনিভার্সিটি থেকে হিউম্যানিটেরিয়ান ল’ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
​অভিজ্ঞতার বৈচিত্র্য
দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতি-নির্ধারণী ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে:
​কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের ইউনিট: পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিশেষ শাখা (এসবি), হাইওয়ে পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
​জেলা পুলিশ: খাগড়াছড়ি ও ঢাকা জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
​প্রশিক্ষণ ও গবেষণা: পুলিশ স্টাফ কলেজে ‘মেম্বার ডাইরেক্টিং স্টাফ’ (MDS) হিসেবে দায়িত্ব পালনকালে প্রশিক্ষণ ও কারিকুলাম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
​জাতিসংঘ মিশন: জাতিসংঘের শান্তি রক্ষা মিশন আইভরি কোস্ট এবং দারফুর, সুদানে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
​সিলেট রেঞ্জে যোগদানের পূর্বে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
​পেশাগত অঙ্গনে মানবসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ পর্যবেক্ষণ, সংকট ব্যবস্থাপনা এবং আধুনিক পুলিশিং তৈরিতে তাঁর বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে। নতুন কর্মস্থলে তিনি সিলেট বিভাগের আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি সেবা সহজীকরণে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: সারাদেশ

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কেন্দুয়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর উদযাপিত করলেন- এমপি রফিকুল ইসলাম হিলালী

কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: প্রেষণে ৫ জন, সেবা চলছে জোড়াতালিতে

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

কেরানীগঞ্জ সহ সারাদেশে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে – বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের নিন্দা ও প্রতিবাদ

Design & Developed by BD IT HOST