আন্তর্জাতিক

সিকান্দার-নাগারভার রেকর্ড গড়া ম্যাচেও জয় পায়নি জিম্বাবুয়ে

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ৯:২৮:১৭ প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক:
সিকান্দার রাজা ও রিচার্ড নাগারভার রেকর্ড গড়া ম্যাচেও জয় পায়নি জিম্বাবুয়ে ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪১ রান করে ৫ উইকেটে হেরে যায় স্বাগতিকরা।
বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সিকান্দার রাজা ৩৮ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। এদিন টস করতে নেমেই জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েন সিকান্দার রাজা।
এতদিন এই রেকর্ড ছিল ক্রেগ আরভিনের দখলে। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তৃতীয় সর্বোচ্চ ১৯ ম্যাচে নেতৃত্ব দেন হ্যামিলন্টন মাসাকাদজা।
১২০ বলে ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন রুবিন হারমান।
জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন রিচার্ড নাগারভা। তিনি এদিন ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে সিকান্দার রাজাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮৩ উইকেট শিকারের রেকর্ড গড়েন। এই তালিকায় সিকান্দার রাজা ৮১ উইকেট আর ব্লেসিং মুজারাবানি ৭৮ উইকেট শিকার করে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন।
সিকান্দার রাজা ও রিচার্ড নাগারভার রেকর্ড গড়া ম্যাচে হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST