গনমাধ্যাম

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১১:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ

মোঃ শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
গাজীপুরে প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও পেশাগত দায়িত্ব পালনের সময় আনোয়ার হোসেনকে পুলিশের উপস্থিতিতে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ (১১ আগস্ট২০২৫) সোমবার দুপুর ১২ টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে পালন করেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা রাখেন সাংবাদিক মো. জসীম উদ্দিন, অতুল চন্দ্র পাল, মিজানুর রহমান,বাউফল সাংবাদিক ক্লাব এর সভাপতি এম জাফরান হারুন,বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ও পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে বেধড়ক মারধর স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। ঘটনার সঙ্গে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসী সাংবাদিকের ওপর হামলা করার সাহস না পায়।
তুহিন হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার ও ন্যায়বিচারের দাবিতে বাউফলের সাংবাদিকদের এই মানববন্ধন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি জোরালো বার্তা দিয়েছে। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে এখন দায়িত্ব হলো, এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা। নইলে সাংবাদিকতা পেশা আরও অনিরাপদ হয়ে উঠবে, যা গণতন্ত্র ও মুক্ত মত প্রকাশের জন্য হুমকিস্বরূপ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST