জাতীয়

সচিব পদে রদবদল পদোন্নতি

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ৯:০৭:০৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। কিছু কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে পদায়ন ও বদলির তথ্য জানা যায়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করেছে সরকার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান বদলিপূর্বক পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সংসদ সচিবালয়ের সচিব ছিলেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST