সারাদেশ

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১১:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
রাজশাহীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিশেষ পুলিশি অভিযান। গতকাল ২১ জুলাই রাত ১২টার পর থেকে শুরু হওয়া এ অভিযানের প্রথম দিনে জেলা পুলিশের আওতাধীন আট থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মহানগর পুলিশ গ্রেফতার করেছে ১৬ জনকে। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দেড় কেজি হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে।
বুধবার (২২ জুলাই) জেলা পুলিশের মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার) সাবিনা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে সাবিনা ইয়াসমিন জানান, ২১ জুলাই রাত ১২টা থেকে ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযান জেলার আট থানা এলাকায় আগামী ২৭ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে, একই সময়ে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের ১২ থানা এলাকায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST