রাজনীতি

মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ, যা বললেন বিএনপি নেতা

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৫ , ৮:০১:০৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও নিজস্ব হাসপাতালের মতো যৌক্তিক দাবিতে করা শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করাকে বিগত ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয়।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন, যেকোনো আন্দোলনই হতে হবে যৌক্তিক, নিয়মতান্ত্রিক ও জনগণের জানমালের ক্ষতি না করে। শিক্ষার্থীদের আন্দোলন দমনের এটা কোনো ভাষা হতে পারে না। দেশের প্রয়োজনে এসব শিক্ষার্থীরা যেন একজন দক্ষ চিকিৎসক হয়ে সেবা প্রদান করতে পারে, সেই ব্যবস্থা না করে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের দমননীতি ও এই ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক।
বিএনপির এই নেতা বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাধারণ জনগণকে লোক দেখানো খুশি করার জন্য রাজনৈতিক বিবেচনায় কোনো রকম পরিকল্পনা ছাড়া জেলায় জেলায় ফ্যাসিস্ট সরকারের পরিবারের সদস্যদের নামে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে স্বাস্থ্য শিক্ষাকে বিপৎগামী করা হয়েছে বারবার। তারই ধারাবাহিকতায় পতিত সরকারের অনুমোদিত ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিবেচনায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার আজীবন লালিত স্বপ্ন নিয়ে যে প্রহসন বিগত মাফিয়া সরকার করেছে, তার যেমন সমাধান হওয়া দরকার। ঠিক একইভাবে এসব মেডিকেলে ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করাও আমাদের দায়িত্ব।
বিবৃতিতে রফিকুল ইসলাম বলেন, অনতিবিলম্বে দেশের সব মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার বন্দোবস্ত করার দাবি জানাই এবং একই সঙ্গে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর এই ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST