রাজনীতি

মঙ্গলবার দুই কর্মসূচি দিল জাতীয় নাগরিক পার্টি

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৮:২১:০৫ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।
দুই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST