ফ্যাশন

বাউফলের ধুলিয়ায় স্বজনপ্রীতিমুক্ত জেলে তালিকা প্রণয়নের ঘোষণা প্যানেল চেয়ারম্যানের

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ১:০৬:৩২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ৩ নং ধুলিয়া ইউনিয়নে জেলেদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান ঘোষণা করেছেন প্যানেল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম। প্রকৃত জেলেরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, সেজন্য উন্মুক্ত পরিবেশে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নাম নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জহিরুল ইসলাম জেলে সম্প্রদায়ের উদ্দেশে বলেন, সম্মানিত জেলে ভাইয়েরা, আপনারা বিভ্রান্ত হবেন না। কোনো ধরনের পকেট কমিটি বা আত্মীয়তন্ত্রের মাধ্যমে জেলেদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি এলাকায় মাইকিং করে জেলেদের উপস্থিতিতে প্রকাশ্যে তাদের পেশাগত পরিচয় যাচাই করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে এই ‘উন্মুক্ত যাচাই পদ্ধতি’ অনুসরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন, সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত শ্রমজীবী জেলেদের হাতে পৌঁছায়, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, ধুলিয়া ইউনিয়নে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না।
তার এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ জেলেরা। তারা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের হাত থেকে রক্ষা পাবেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST