প্রতিনিধি ৭ মে ২০২৬ , ২:২৩:৪০ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সদর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জলিলুর রহমান।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা এর আগেও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলতার সাথে কাজ করেছেন।

তিনি যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মোঃ জলিলুর রহমানের এই সাফল্যে তার জন্মস্থান বাউফলসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রিয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সংগঠন আমার ওপর যে আস্থা রেখেছে, রাজপথের লড়াই-সংগ্রামে সেই আস্থার প্রতিদান দিতে আমি বদ্ধপরিকর। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি আজীবন কাজ করে যাবো।
এদিকে, বাউফলের সদর ইউনিয়নের এই কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।












Design & Developed by BD IT HOST