প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ১০:০৯:০৩ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় চলমান এইচএসসত সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) বেলা ১২টার দিকে বাউফল পাবলিক মাঠের মুক্ত মঞ্চে উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক এবং ওলামারা।
সংবাদ সম্মেলনে উপজেলা ওলামাদলের সভাপতি ও কারখানা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।
উপস্থিত অন্যান্যরা বক্তব্যে বলেন, চলমান পরীক্ষা সংক্রান্ত যে কোন সংবাদ প্রকাশে আমাদের গভীর উদ্বেগ। সংবাদ মাধ্যম যেন অপ্রমাণিত ও অসম্পূর্ণ তথ্য প্রকাশ না করে, এতে শিক্ষার্থীদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আমরা সকলের কাছে অনুরোধ জানাই, যাতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
তাঁরা আরো বলেন,বাউফল উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু ভুল তথ্য প্রচার পরীক্ষা পরিবেশকে ব্যাহত করার সুযোগ সৃষ্টি করতে পারে।আমরা সংবাদ মাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানাই এবং সঠিক তথ্য পরিবেশন করতে অনুরোধ করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা জামিয়াতুল মোদারের্সীনের সাধারণ সম্পাদক ও চর আলগী বালিকা মাদ্রাসার সুপার মোঃ ফারুক হোসাইন, সিংহেরাকাঠি কুরআন সুন্নাহ দাঃ মাঃ সুপার মোঃ আবু ইউসুফ,গোসিংগা রশিদিয়া দাঃ মাঃ সুপার মোঃ ইউসুফ সহ আরও অনেকে। তারা সবাই একমত হয়ে বলেন, পরীক্ষা চলাকালে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ পরীক্ষা ব্যাহত করতে পারে এবং শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এছাড়া সংবাদ সম্মেলনের পর উপস্থিতরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের কাছে স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে উল্লেখ থাকে, পরীক্ষা সংক্রান্ত সংবাদ প্রকাশে সতর্ক থাকতে এবং শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম স্মারক লিপি গ্রহণ করে বলেন,আমরা সবাই চাই পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কাজ করছে।যারা ভুল তথ্য প্রচার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন একটি গুরুত্বপূর্ন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মনোবল বজায় রাখতে সাহায্য করবে।
পরীক্ষার্থীদের নিরাপদ ও শান্ত পরিবেশে পরীক্ষা দিতে সচেতন থাকা এবং সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।একই সঙ্গে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে যেন তারা তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করে।
এছাড়া,চলমান পরীক্ষা সুষ্ঠু করার লক্ষ্যে সকল পর্যায়ে প্রশাসনিক তদারকি বৃদ্ধি পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পরীক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
শিক্ষক ও অভিভাবকরা পরীক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন,যেন তারা মানসিক চাপমুক্ত অবস্থায় পরীক্ষায় অংশ নিতে পারে।পাশাপাশি শিক্ষার্থীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে যেন কেউ সঠিক পথে থেকে দুর্বৃত্ত কার্যকলাপের সম্মুখীন না হয়।
বাউফল উপজেলায় চলমান এই পরীক্ষা নিয়ে সংবাদ প্রকাশের বিরোধিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি প্রদান বিষয়ক এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


















Design & Developed by BD IT HOST