বরিশাল

বাউফলে নিট যুবদের দক্ষতা উন্নয়নে উপজেলা সমন্বয় কমিটি (UCC) গঠন

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ , ২:২৭:২০ প্রিন্ট সংস্করণ

বাউফলে নিট যুবদের দক্ষতা উন্নয়নে উপজেলা সমন্বয় কমিটি (UCC) গঠন

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণে যুক্ত না থাকা (NEET – নিট) যুবদের দক্ষতা বৃদ্ধিতে ‘ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN)’ প্রকল্পের আওতায় ‘উপজেলা সমন্বয় কমিটি’ (UCC) গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক (THE WORLD BANK)-এর অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগী সংস্থা হিসেবে যুক্ত রয়েছে সুইসকনট্যাক্ট (Swisscontact),ESDO, ইউসেপ বাংলাদেশ (UCEP Bangladesh), ইআরএন (EARN) এবং সেভ দ্য চিলড্রেন (Save the Children)। 
‘নিট যুবদের দক্ষতা উন্নয়নে সমন্বিত উদ্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহম্মেদ। 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মুশফিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, এবং উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ ইকবাল হোসেন,এস এম মানিক, মাহফুজ আলম, সাহাদাত হোসেন, মো: আরিফ হোসেন, মো: রাকিব হোসেন সহ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নিট যুবদের চিহ্নিতকরণ, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং অর্থনৈতিক কর্মসংস্থানে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের বিশাল বেকার ও অপ্রশিক্ষিত যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে উপজেলা পর্যায়ে গঠিত এই সমন্বয় কমিটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST