জাতীয়

বাউফলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭৫ পাউন্ড কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।

  প্রতিনিধি ২৩ জুন ২০২৪ , ১০:০৭:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদন:
পটুয়াখালীর বাউফলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন২০২৪) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবন সম্মুখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা আওয়ামী লীগ ৭৫ পাউন্ড কেক কেটে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ রায়হান শাকিব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড, কামাল হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুর্যমনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন আর রশিদ খান, ধুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শমসুল আলম নিশাত ,কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক অপু সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনে ।
দৈনিক একাত্তরের পাতা/ স

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST