জাতীয়

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সাতটি ট্রলার ডুবে নিখোঁজ ৩০

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ১:৩৭:২০ প্রিন্ট সংস্করণ

দৈনিক একাত্তরের পাতা:
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাতটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে থাকা ৩০ জন জেলেকে উদ্ধার করা হলে এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের কয়েকটি এলাকায় এসব ট্রলারডুবির ঘটনা ঘটে।
জেলেরা জানান, মাছ ধরার জন্য উপজেলার বিভিন্ন ঘাট থেকে কয়েকদিন ধরে গভীর সাগরে যাওয়া মাছ ধরার ট্রলারগুলো বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে। সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝোড়ো হাওয়া ও ঢেউয়ের তোড়ে সাতটি ট্রলার ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকেরা হলেন বাবর মাঝি, জান মিয়া, দেলোয়ার মাঝি, হেলাল উদ্দিন, শহীদ মাঝি, মেহরাজ মাঝি ও ইউনুছ মাঝি। এ সময় পাশে থাকা ট্রলারগুলোর সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারগুলো থেকে ৩০ জন জেলেকে উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে ৩০ জন।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যার আগে সূর্যমুখী এলাকায় একটি ট্রলার ডুবে যাওয়ার খবর মাঝিরা জানিয়েছেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পরে মাঝিরা জানান, ওই ট্রলার থেকে ১৮ জেলেকে অন্য ট্রলারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ট্রলারগুলোর বিষয়ে খবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, বিভিন্ন ঘাট থেকে সাতটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলোতে অন্তত ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানান। নিখোঁজ জেলেদের বিষয়ে নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের খোঁজ খবর নিতে বলা

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST