প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৬ , ৮:২৬:৩০ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবিতে খোদ ওসির অভিযানে ১৭ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী আটক, মোটরসাইকেল জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজেই বিশেষ অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহীন মিয়া (৪১) নামের এক চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছেন। এ সময় মাদক কারবারে ব্যবহৃত তার একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বড় মানিক এলাকায় যান থানার ওসি মো. তামবিরুল ইসলাম। এ সময় শাহাবুল ইসলামের চায়ের দোকানের সামনে ছোট মানিক গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে মো. শাহীন মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার দেহ তল্লাশি করে। এ সময় তার পকেট থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি মো. তামবিরুল ইসলাম জানান, আটক শাহীনের বিরুদ্ধে থানায় খোঁজ নিয়ে জানা গেছে যে তার বিরুদ্ধে পূর্বে আরও ৮টি মাদক মামলা রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল, শাহীনের অবৈধ মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি।












| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |






Design & Developed by BD IT HOST