প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৮:০১:২৪ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে অনলাইনে জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় একটি স্মার্টফোন জব্দ করেন তার নিকট থেকে।জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার রেল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবির সিনিয়র এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পাঁচবিবি পৌরসভার রেল কলোনী এলাকা থেকে পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে রুবেল হোসেনকে ৪৪) গ্রেফতার করেন। এ সময় রুবেলকে জুয়া খেলা অবস্থায় ডিবি পুলিশ গ্রেফতার করে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন যাবত অনলাইন জুয়া খেলে এমন গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাকে আটক করা হয়। রুবেলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলায় দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।


















Design & Developed by BD IT HOST