প্রতিনিধি ২৪ জুলাই ২০২৬ , ১১:১৬:৫৫ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি:
বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠান
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় আরও অংশ নেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় ও ফলজ গাছের চারার মান ও প্রদর্শনী পরিদর্শন করেন।
আলোচনা সভা
মেলা উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


















Design & Developed by BD IT HOST