রাজনীতি

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৫ , ৬:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’
এদিকে এই লেখাটি পোস্ট করার ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর পর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে ৮ মাস।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST