রাজনীতি

জুলাই সনদ নিয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি নয়’

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১১:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধ:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই আগস্টে বিএনপি পরিবারের ছাত্রদল, যুবদল শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই-আগস্টে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই জুলাই সনদ নিয়ে ‘মায়ের থেকে মাসির দরদ’ বেশি নয়।
তিনি বলেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এটাকে ইস্যু করে জনগণের কাছে বিভ্রান্তি করে, মিথ্যা তথ্য ব্যাখ্যা দিয়ে মাঠ গরম করার কোনো সুযোগ নেই।
বুধবার (২০ মে) নরসিংদী শহরের বিভিন্ন স্থানে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ৩ মাসের মধ্যে এই গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান যে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন, নির্বাচনি ইশতেহার এবং প্রতিশ্রুতি অঙ্গীকার যেভাবে তিনি বাস্তবায়ন করছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাসের নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। তারেক রহমান বলেছেন- জুলাই সনদকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব, কারণ দীর্ঘ ১৭ বছর আমাদের দলের নেতাকর্মীরা অত্যাচার নিপীড়ন নির্যাতন, গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির গোলাম কবির কামাল, খবির ইসলাম বাবু, মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST