প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৮:২৭:২৪ প্রিন্ট সংস্করণ
জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

অনলাইন ডেক্স:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে। তাই সরকার এই লং মার্চে পূর্ণ সহযোগিতা প্রদান করবে
তিনি বলেন, বর্তমান সরকারের সাত মাস চলছে। গত ছয় মাসে সরকারের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তবে এই লং মার্চের মাধ্যমে জামায়াত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।
শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বিআরইউআর)-এর ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই তারিখে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ এই স্থানেই নিহত হয়েছিলেন।
রাশেদ খাঁন বলেন, লং মার্চ হলো আন্দোলনের একটি‘চূড়ান্ত কর্মসূচি’ এবং এমন একটি সম্ভাবনাময় সরকারের বিরুদ্ধে এটি শুরু করা উচিত নয়। জামায়াত আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন, যার ফলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।


















Design & Developed by BD IT HOST