প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ৮:১৪:৫৫ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার তেজগাঁও বিসিআইতে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
এর আগে বিকালে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটিই প্রথম সংলাপ।
এর আগে গণমাধ্যমকে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।






| সোম | মঙ্গল | বু | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||






Design & Developed by BD IT HOST