সারাদেশ

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ৭:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ

উখিয়া প্রতিনিধি:
প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইপসা ও আইওএম-এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি নিজেই। মানব পাচারের ভয়াবহতা ও প্রতিরোধের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন ইপসা ও আইওএম-এর কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আকতার। এ সময় আরও বক্তব্য রাখেন উখিয়া সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী সিরাজুল কবির বুলবুল এবং হাতীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য রহিম সিকদারসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ পথে মানব পাচার রোধে স্থানীয় জনগোষ্ঠীকে আরও বেশি সচেতন হতে হবে। মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, তবেই ধীরে ধীরে এই অপরাধমূলক কার্যক্রম সমাজ থেকে কমে আসবে।
উক্ত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST