রাজনীতি

আমরা প্রতিহিংসার রাজনীতি করি না: মঈন খান

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ১১:০৪:০৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় এবং ইতিহাস থেকে কোনো শিক্ষাও নেয়নি। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং ধৈর্য, সহনশীলতা ও সহঅবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।
শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন হয়। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানসহ অনেকে।
ড. মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পরিবার দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হরণ করেছে এবং অর্থপাচার ও লুটপাট চালিয়েছে। আব্দুল মতিন চৌধুরীকে ‘আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা’ আখ্যা দিয়ে
তিনি বলেন, মতিন চৌধুরীই শীতলক্ষ্যা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। যা আজ রাজধানীর সঙ্গে রূপগঞ্জের যোগাযোগ সহজ করেছে। অথচ সেই ব্রিজে তার নাম নেই। বিএনপি ক্ষমতায় এলে এই ব্রিজটি মতিন চৌধুরীর নামে নামকরণ করা হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST