সারাদেশ

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ১০:১৯:৫৭ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের সংলগ্ন বিহারীপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি বিহারীপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইন পার হতে গিয়ে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সান্তাহার জিআরপি থানায় অবহিত করি। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
সান্তাহার জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST