প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৬ , ৮:৪৮:৫৩ প্রিন্ট সংস্করণ
Z-Times Bangla-এর শুভ উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ আবদুল মোতালেব,নোয়াখালী প্রতিনিধি:
Z-TIMES BANGLA-এর শুভ উদ্বোধন
সেনবাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল্ জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের নতুন সংযোজন Z -TIMES BANGLA ফেইসবুক পেইজের আত্ন প্রকাশ।
রবিবার ৩০ আগষ্ট রাত ৯ টায় শুভ উদ্ভোধন উপলক্ষে সেনবাগে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন – উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সভাপতি খন্দকার নিজাম উদ্দিন, সিনিয়র- সহ-সভাপতি মোঃ হারুন, সহ-সভাপতি মোঃ ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম ডি ইলিয়াস, অর্থ সম্পাদক মোঃ জুয়েল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হারুন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবদুল মোতালেব, Rtv সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর পাটোওয়ারী, সংবাদ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারক-শাহ রিপনসহ Z-TIMES BANGLA ফেইসবুক পেইজের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও সকল কলাকৌশলী উপস্থিত ছিলেন।
নোয়াখালী সেনবাগ উপজেলার উপস্থিত সাংবাদিকবৃন্দ Z- TIMES BANGLA ফেইস বুক পেইজের সফলতা ও মঙ্গল কামনা করেন।
সত্যের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে শুরু হলো Z-TIMES BANGLA- এর নতুন পথচলা।
কলম হোক সত্যের সৈনিক,
সংবাদ হোক নিপীড়িতের কণ্ঠস্বর, আর Z TIMES BANGLA হয়ে উঠুক মানুষের আস্থা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
নতুন এই যাত্রা সত্য, ন্যায় ও জনকল্যাণের পথে এগিয়ে যাক—এই প্রত্যাশা। Z TIMES BANGLA-এর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা।


















Design & Developed by BD IT HOST