প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ১২:২৯:১২ প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মহিউদ্দিন আহমেদের আপন ছোট ভাই মো. জসিমউদ্দিন আহমেদ।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মহিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


















Design & Developed by BD IT HOST