প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ১:০১:১৯ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক ভোরের কাগজ ও মোহনা টেলিভিশনের বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কালাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় অতুল চন্দ্র পাল তার কালাইয়ার নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে বাউফল সদরের দিকে আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
এদিকে, প্রবীণ এই সাংবাদিকের দুর্ঘটনার খবরে বাউফলের সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বাউফল প্রেসক্লাব ও বাউফল সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাওয়া হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও শরীরিক ব্যথায় ভুগছেন। দ্রুত সুস্থ হয়ে যেন তিনি আবারও পেশাগত কাজে ফিরতে পারেন, সেজন্য তিনি সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থী।


















Design & Developed by BD IT HOST