গনমাধ্যাম

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেক্স:
শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রায় সংবাদ সংগ্রহের সময় যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেহ মুসার ওপর করে হামলা করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে। সেই সঙ্গে নারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ওই ভিডিও ধারণকালে সাংবাদিক মুসার ওপর টার্গেট করে হামলা চালায় এক পুলিশ সদস্য। এতে মুসার হাতে থাকা স্মার্ট ফোনটি পড়ে ভেঙে যায়। লাঠির আঘাতে মুসা বসে পড়লে অন্য পুলিশ সদস্যরাও বর্বরোচিত এ হামলায় অংশ নেয়। পুলিশের হামলায় মুসার হাতের আঙ্গুলে ফ্র্যাকচারসহ পিঠ এবং পাঁজরে গুরুতর জখম হয়।
এদিকে, নির্বাচনের আগে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ওপর এমন নেক্কারজনক হামলায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করেতেই কিছু পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে বলে আশঙ্কা করছে গণমাধ্যমকর্মীরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST