বরিশাল

বাউফলে ১০ দলীয় জোটের সমর্থনে বিশাল স্বাগত মিছিল ড. শফিকুল ইসলাম মাসুদের

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ১১:১৪:০৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনী হাওয়া তুঙ্গে। আজ (২২ জানুয়ারি ২০২৬) বিকাল চারটা দিকে উপজেলা জামেমসজিদ মাঠ থেকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

রাজপথে জনতার ঢল

বিকেল ৪ টায় দিকে বাউফলের প্রধান সড়কে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন জোটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলে অংশগ্রহণকারীরা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন। ব্যানারে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্বাগত মিছিল শীর্ষক স্লোগানটি শোভা পাচ্ছিল।

ড. মাসুদের অংশগ্রহণ ও শুভেচ্ছা বিনিময় সজ্জিত ড. শফিকুল ইসলাম মাসুদ মিছিলে সামনের সারিতে থেকে হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীদের শুভেচ্ছা জানান। এ সময় তাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাধারণ মানুষও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন ও ভালোবাসা জানান।

শান্তিপূর্ণ পদযাত্রা ও নির্বাচনী অঙ্গীকার

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বাউফলের উন্নয়নে ড. শফিকুল ইসলাম মাসুদের কোনো বিকল্প নেই। একজন উচ্চশিক্ষিত ও আদর্শবান নেতা হিসেবে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বক্তারা আগামী নির্বাচনে সকল বাধা উপেক্ষা করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
বাউফলের সাধারণ ভোটারদের মতে, ১০ দলীয় জোটের পক্ষ থেকে ড. মাসুদের মনোনয়ন এলাকায় নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। এই বিশাল স্বাগত মিছিলটি নির্বাচনী মাঠে তার শক্ত অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতা কর্মী উপস্থিতি ছিলেন

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST