বরিশাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৭:১৮:৫১ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ জব্বার মৃধাকে তাঁর পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) পটুয়াখালী জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে আঃ জব্বার মৃধাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং তাঁর কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। তবে তাঁর দেওয়া লিখিত ব্যাখ্যা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে তাঁকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করা হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই অনুলিপিটি অবগতির জন্য বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST