বরিশাল

বাউফলে তারেক রহমানের জন্মদিনে দুস্থদের মাঝে বিএনপি নেতার খাবার বিতরণ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ৫:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাউফল উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫ ) দুপুর ১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়ত সৈয়দ আহমেদ মিয়ার পৌর শহরের বাসভবনের সামনে দুই শতাধিক পথচারীর হাতে খাবার তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

খাবার বিতরণ শেষে তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বাউফল উপজেলা বিএনপির আহবায়ক সদস্য তরিকুল ইসলাম মোস্তফা,যুবদল নেতা শাহআলম,জুলাই যোদ্ধা আলী আজগর সুজন,বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবুজাফর সিকদার,সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্রদল নেতা আশিক বিল্লাহ,রনি গাজী এবং জিহাদ গাজী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST