প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৫ , ৭:৩৫:১৭ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে নগরের হাট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ১৯ নভেম্বর ২০২৫) বুধবার বিকাল ৪টার দিকে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট নামক এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রমে তিনি নওমালা ইউনিয়নবাসীর বিপুল ভালোবাসায় সিক্ত হন তিনি।
ড. শফিকুল ইসলাম মাসুদ নওমালা নগরের হাট বাজারে সাধারণ জনগণের সাথে সরাসরি গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, একটি উন্নত ভবিষ্যৎ গড়তে ভোট ও সমর্থন কামনা করেন।
প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন এলাকার মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগায়। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ড. শফিকুল ইসলামকে ভোট দেওয়া দরকার নেই ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিন। তিনি জনগণের প্রতি পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ড. শফিকুল ইসলাম মাসুদের এই গণসংযোগে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা এলাকার রাজনীতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


















Design & Developed by BD IT HOST