প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ৫:০৮:২৫ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৮ জনের ঢাক পড়েছে ঢাকা গুলশানে। জানা গেছে, আগামীকাল ২৭ অক্টোবর সোমবার বিকালে এ জেলার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে দলের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সাথে কথা বলবেন।পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসন থেকে যারা ঢাক পেয়েছেন,পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।পটুয়াখালী-২ (বাউফল) থেকে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন,সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) থেকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

জানা গেছে ঢাকায় ডাকা হয়েছে বরিশালের ২০ নির্বাচনি এলাকার বিএনপিদলীয় ৬০ মনোনয়নপ্রত্যাশীকে। সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাল বিকাল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক। ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর শুরু হবে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবুজ সংকেত দেওয়ার কাজ। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই সংকেত পাবেন দক্ষিণাঞ্চলের প্রার্থীরা।


















Design & Developed by BD IT HOST