প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ৯:৩৬:০২ প্রিন্ট সংস্করণ
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী বাউফল শহরের প্রাণ কেন্দ্রে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।
আজ বুধবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পাবলিক মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, মামুন খান, রিফাদ তালুকদার প্রমূখ।
বক্তারা শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত পাবলিক মাঠের মেলা বন্ধের দাবি জানান।
বক্তারা আরও বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে পরীক্ষার প্রস্তুতি বিঘ্নিত হবে। এলাকায়,শব্দ দূষন ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশন দূষন হবে। তা ছাড়া এই মেলার আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশুদের স্কুল রয়েছে।
বক্তারা অভিলম্বে মেলা বন্ধ না করলে পরবর্তী কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ারি দেন।
বক্তারা অভিযোগ করেন মানববন্ধন চলাকালে মেলার কয়েকজন আয়োজক তাদেরকে হুমকি দেন এবং মানববন্ধন বানচালের চেষ্টা করেন।


















Design & Developed by BD IT HOST