প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ৮:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
ফুলপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এনে ধর্ষক আবুল রবিদাসকে আটকের চেষ্টা করেন ওই শিশুর দাদি। এ সময় ওই শিশুর দাদিকে (৫৫) কুপিয়ে হত্যা করেন আবুল রবিদাস।

ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা খাদ্যগুদাম সংলগ্ন ঋষি সম্প্রদায় পরিবারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ বুধবার ঘাতক আবুল রবিদাসকে (৩০) গ্রেফতার করেছে।
জানা যায়, ৪ বছরের এক শিশুকন্যা সোমবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছিলেন। এ সময় আবুল রবিদাস সন্ধান দিলে তাকে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়। ধস্তাধস্তি করে আবুল রবিদাস ছুটে রাত সাড়ে ৯টার দিকে শিশুর দাদিকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে শিশুর দাদির মৃত্যু ঘটে।
ঘাতক আবুল রবিদাস ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ এলাকার রামরাজ রবিদাসের পুত্র। সে পেশায় ট্রাকের হেলপার। অধিকাংশ সময় ফুলপুরের আমুয়াকান্দা খাদ্যগুদাম সংলগ্ন খালার বাসায় বসবাস করত। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিশুর পিতা ঘটনার সময় পূজার অনুষ্ঠানে থাকায় কিছু জানেন না বলে জানিয়েছেন। পরিবারের অন্য সদস্যরা হত্যার বিষয়ে বললেও ধর্ষণের বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন নাই।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি জানান, এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মেডিকেল রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


















Design & Developed by BD IT HOST