প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ১১:৩০:০৩ প্রিন্ট সংস্করণ
শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে চার জেলেকে ৭ দিন করে কারাদণ্ড ও আট জনকে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করেন মৎস্য অফিস ও নৌ পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় সরকারের নিষেধ অমান্য করে অবৈধভাবে ইলিশ ধরার অপরাধে ১২ জন জেলেকে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
জেলেদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০,এর ৫ (১) ধারা (সংশোধন অধ্যাদেশ) অনুসারে ০৪ জনকে ০৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ০৮ জনকে মোট ৬৬,০০০ (ছেষট্টি হাজার) টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এসময় আটককৃত প্রায় ৫০০০ মিটার অবৈধ জাল বিনষ্ট করা হয়।
অবৈধ ধৃত জব্দকৃত মাছ বিভিন্ন অসহায়, দুস্থ লোকজনের মাঝে এবং বিভিন্ন লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য ৪-২৫ অক্টোবর পর্যন্ত নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি দণ্ডনীয় অপরাধ।


















Design & Developed by BD IT HOST