সারাদেশ

হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিশু খুন

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৯:০৫:২৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুর ছুরিকাঘাতে আরেক মাদ্রাসা শিক্ষার্থী শিশু খুন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার রান্না ঘরের পাশে এক শিক্ষার্থীর (১৩) সঙ্গে আরেক শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফির (৮) তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থী রান্নাঘরের পেঁয়াজ-মরিচ কাঁটা ছুরি দিয়ে আশরাফুল ইসলাম রাফিকে বেশ কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম রাফির মৃত্যু হয়।
নিহত আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের পুত্র।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারী শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST