প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ৮:৫৮:২১ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেক্স:
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল ১৫ বছরের কাজের ‘চূড়ান্ত পরিণতি।’
তিনি বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায়, সেজন্য ডিজাইন, পরিকল্পনা এবং সরবরাহ করা হয়েছিল।
কেইন আরও বলেন, ঘটনাস্থলে দুইটি ভেন্ট শ্যাফ্টে তারা হামলা করেছিল।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল।
ঘটনাস্থলে মোট ছয়টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইনি। পরে একটি বোমার ভিডিও দেখান তিনি।
ফোর্দো সাইটের কথা উল্লেখ করে জেনারেল ড্যান কেইন বলেন, ইরানের পাহাড়ের গভীরে একটি প্রকল্পের বিষয়ে আমেরিকা প্রথমে গোয়েন্দা তথ্য পেয়েছিল।
ইউএস ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সি বা মার্কিন প্রতিরক্ষা হুমকি হ্রাস সংস্থার একজন কর্মকর্তা ১৫ বছর ধরে ফোর্দো নিয়ে গবেষণা করছিলেন বলে জানান জেনারেল কেইন।
তিনি বলেন, পরবর্তীতে ২২শে জুন হামলা চালানোর লক্ষ্যে একটি ‘বাংকার – বাস্টার’ বোমা তৈরি করা হয়েছিল।


















Design & Developed by BD IT HOST