আন্তর্জাতিক

ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হবে?

  প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ৬:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক
ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছিল না কিন্তু ইসরাইলের সামরিক আগ্রাসনের কারণে দেশটির নেতৃবৃন্দ বোমা বানাতে বাধ্য হতে পারে বলে মনে করেন ইরানের পারমাণবিক বিষয়ক একজন সমঝোতাকারী। খবর সিএনএনের।
বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় অংশ নেওয়া ইরানের সাবেক সমঝোতাকারী সায়েদ হোসেইন মৌসাভিয়ান সিএনএনকে বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ অবস্থান বজায় রেখে আসছিল। পাশাপাশি জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার কাছেও যাচাইয়ের প্রশ্নে খোলামেলা ছিল। কিন্তু ২০১৫ সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে ইরানের বোধোদয় হয় যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে হামলা চালাতে পারে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST