বরিশাল

বাউফল আদাবাড়ীয়া নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৩ মে ২০২৫ , ৬:৪২:০২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিনদিন পরইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৩ মে ২০২৫) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন লক্ষ্মীপাশা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার হয়। ইব্রাহীম ওই গ্রামের হাচোন গাজীর ছেলে। এ বিষয়ে বুধবার বাউফল থানায় সাধারন ডারেরী করেন নিখোঁজ ব্যক্তির বাবা।
সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধায়বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বের হন ইব্রাহিম খলিল। এরপড় থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে দক্ষিন লক্ষ্মীপাশা গ্রামের আছিয়া নামে এক শিক্ষার্থী ডাক্তার বাড়ির গরুর খড়ের পাশে লাশটি পরে দেখে চিৎকার দেয়। লোকজন এসে পুলিশকে খবর পুলিশ ঘটনাস্থালে এসে লাশটি সনাক্ত করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করতেছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST