রাজনীতি

বিএনপি এখনো ক্ষমতায় যায়নি কেউ ক্ষমতার দাপট দেখাবেন না : টুকু

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৪ , ৪:৫৭:৩১ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারেক রহমান যেকোনো সময় দেশে আসবেন। সেদিন লক্ষ-কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না।
শনিবার দুপুরে সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতী গ্রামে বিএনপি ও সাধারণ মানুষের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। মনে রাখবেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পর দুপুরের খাবার সময় পায়নি শেখ হাসিনা। পালাতে বাধ্য হয়েছে।
তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, এটা মাথায় রেখে সকলের সাথে ভালো ব্যবহার করবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ভালো মানুষগুলো রাজনীতি করতে পারবেন। আর যারা অত্যাচার, নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম, গুম ও খুনের সাথে জড়িত, তারা রাজনীতি করতে পারবে না। তাদের বিচার বাংলার মাটিতেই হবে।
এর আগে, দীর্ঘ দুই বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু জন্মস্থান কয়েলগাতী গ্রামে ফিরে বাবা-মা ও দাদির কবর জিয়ারত করেন। পরে তিনি শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন।
আলোচনা সভায় জেলা সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST