রাজনীতি

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ , ১১:৩০:২৪ প্রিন্ট সংস্করণ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেক্স:
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সারের ডিলার নিয়োগ নিয়ে কিছুদিন আগে যে প্রক্রিয়া হয়েছে, সেখানে দেখা গেছে এমপির ছেলেও ডিলার পেয়েছে, এমপির মেয়েও পেয়েছে, আবার এমপির শ্যালিকাও পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও সেই কার্ড নেবে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
হাসনাত আক্ষেপ করে বলেন, বাংলাদেশের সার্বিক অবস্থাটাই এখন এমন দাঁড়িয়েছে। এমনকি বেকার কার্ড চালু হলেও হয়তো তারাই আগে পাবে। এই নিচু মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি প্রজন্ম যেন যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মহানগর আহ্বায়ক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার (জুবায়ের সরদার) এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST