আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৯:১২:১৫ প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেক্স:
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও স্বার্থ সরাসরি হামলার লক্ষ্যবস্তু হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের শীর্ষ অপারেশনাল সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ শুরু করবে না। তবে শত্রুপক্ষ যদি তাদের ওপর কোনো যুদ্ধ চাপিয়ে দেয়, তবে দেশের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।
হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হলো।

সূত্র: লরিয়েন্ট টুডে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST