সারাদেশ

কাজিপুর সরকারি ডিগ্রি কলেজে রোভার স্কাউটসের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

কাজিপুর সরকারি ডিগ্রি কলেজে রোভার স্কাউটসের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

মোঃ আব্দুর রব মনসুর,কাজিপুর উপজেলা প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এই কর্মসূচির আওতায় মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউটস ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার ও কাজিপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মতিন, প্রভাষক লতিফুল বারী, রোভার স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ। কলেজ সূত্রে জানা গেছে, সেখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST