গনমাধ্যাম

বাউফলে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ২:১৫:৫৩ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস এর শুভ জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ চত্বরে আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিনের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সালেহ আহমেদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউক, বাউফল সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ নুর আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনের এই শুভ ক্ষণকে বৃক্ষরোপণের মতো একটি মহতী কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখায় আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST