প্রতিনিধি ১৪ জুন ২০২৬ , ১১:৩১:১৮ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেক্স:
লেবাননের বৈরুতে ইসরাইলের প্রাণঘাতী হামলার পর এর তীব্র নিন্দা জানিয়ে একটি ‘কড়া জবাব’ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
বৈরুতের দাহিয়াহ এলাকায় রোববার (১৪ জুন) সংঘটিত এই হামলাকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছেন তিনি।
ইসরাইলের এই আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করে ইব্রাহিম আজিজি বলেন, বৈরুতের এই অপরাধ আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র কতটা দুর্বল এবং তাদের কোনো বিশ্বস্ততা নেই। ওয়াশিংটন এই অবৈধ ও অনৈতিক শাসকগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম ক্ষমতাও রাখে না বলে তিনি মন্তব্য করেন।
উদ্ভূত এই পরিস্থিতিতে ইসরাইলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে উল্লেখ করে এই শীর্ষ ইরানি কর্মকর্তা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শীঘ্রই এর একটি শক্তিশালী ও কড়া জবাব আসতে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা।












Design & Developed by BD IT HOST