প্রতিনিধি ৮ জুন ২০২৬ , ২:০৫:২১ প্রিন্ট সংস্করণ
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ০৩ নম্বর ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সর্বস্তরের ইউনিয়নবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া চেয়েছেন। সম্প্রতি এক আবেগঘন বার্তায় তিনি ইউনিয়নবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতার কথা স্মরণ করে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন, “প্রিয় ধুলিয়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান, কারো ভাই কিংবা কারো বন্ধু। ইউনিয়ন পরিষদের এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার অজান্তে যদি আপনাদের কারো মনে কোনো দুঃখ বা কষ্ট দিয়ে থাকি, তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে এই অল্প সময়ের পথ চলায় ধুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষ আমাকে যে অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। ইনশাআল্লাহ, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের সবাইকে সাথে নিয়ে মিলেমিশে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
ধুলিয়া ইউনিয়নের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার কথা পুনর্ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাকে সবসময় আপনাদের কল্যাণে ও সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করেন। আমিন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। করোনাকালীন সংকট, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এবং এলাকার মানুষের চিকিৎসায় ও যেকোনো বিপদে-আপদে তিনি সবসময় সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই আন্তরিকতা ও জনবান্ধব আচরণের কারণে ধুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে স্থান করে নিয়েছেন।


















Design & Developed by BD IT HOST