বরিশাল

বাউফলে ৩ প্রতিবন্ধী ভাইয়ের ব্যাংক হিসাবের দায়িত্বে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা, জমা ১১.৭৬ লাখ টাকা

  প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ৯:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ৩ জন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনসাধারণ। তাদের ভবিষ্যৎ ও সংগৃহীত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ব্যাংকে একটি যৌথ সঞ্চয়ী হিসাব (ব্যাংক অ্যাকাউন্ট) খোলা হয়েছে।

আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে এই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। হিসাব নম্বর: ০২০০০২৫৮৪৫৪৮৮।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮১ টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত সমুদয় অর্থ আজই নবগঠিত এই যৌথ ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, অসহায় এই তিন ভাইয়ের সংগৃহীত অর্থ যেন কোনোভাবেই অপচয় বা অপব্যবহার না হয়, সেজন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালনার লক্ষ্যে যৌথভাবে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা অফিসারকে। তাদের প্রত্যক্ষ নজরদারি ও যৌথ স্বাক্ষরেই এই তহবিলের অর্থ প্রতিবন্ধী ভাইদের কল্যাণে ব্যয় করা হবে।
আজ ব্যাংক হিসাব খোলার সময় বাউফল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। তারা মনে করছেন, সরকারি কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এই তহবিল পরিচালনার সিদ্ধান্ত ৩ প্রতিবন্ধী ভাইয়ের স্থায়ী পুনর্বাসন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST