সারাদেশ

বিমানবন্দর থানার ওসি মিজানুর রহমানের পক্ষ থেকে বরিশালবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

  প্রতিনিধি ২৮ মে ২০২৬ , ২:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ

শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালবাসী তথা সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কুরবানীর মহিমায় উজ্জীবিত হোক আমাদের সবার জীবন। ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের যে মহান আদর্শ শিক্ষা দেয়, তা যেন আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করতে পারি।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশের শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের পাশে নিয়োজিত রয়েছে। তিনি সকলকে সরকারি ও নিরাপত্তা নির্দেশনা মেনে সুস্থ ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। পরিশেষে তিনি সবার সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারো ‘ঈদ মোবারক’ ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST