আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় কে কোন দফতর পাচ্ছেন? যা বললেন দিলীপ ঘোষ

  প্রতিনিধি ৮ মে ২০২৬ , ৪:০২:৩১ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক:
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। নির্বাচনে বিজেপির জয় এবং সরকার গঠনের সম্ভাবনা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জানা গেছে, আগামী ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এ নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা।
নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন এবং কে কোন দফতরের দায়িত্ব পেতে পারেন—তা নিয়ে ইতোমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন সূত্রে সম্ভাব্য মন্ত্রীদের কয়েকটি নাম রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার সার্বিক উন্নয়নই নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে। তার ভাষায়, পশ্চিমবঙ্গের প্রতিটি দফতরই গুরুত্বপূর্ণ। কোনো দফতরকে ছোট করে দেখার সুযোগ নেই। রাজ্যের সর্বত্র উন্নয়নের প্রয়োজন রয়েছে।

মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টনের বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ স্পষ্টভাবে জানান, এ সিদ্ধান্ত পুরোপুরি দলের শীর্ষ নেতৃত্ব নেবে।

তিনি আরও বলেন, কাকে কোন দফতর দেওয়া হবে, সেটা সম্পূর্ণ পার্টির নেতৃত্ব ঠিক করবে। আমরা দলীয় কর্মী ও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। নির্বাচনে লড়েছি, জয়ও পেয়েছি। এখন দল যে দায়িত্ব দেবে, সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

দিলীপ ঘোষের এই বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, ব্যক্তিগত পছন্দ বা প্রত্যাশার চেয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত গুরুত্ব পাবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, নতুন সরকার গঠনের পর মূল লক্ষ্য থাকবে প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
এদিকে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় যেসব নাম ঘুরছে, তাদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তী, দীপক বর্মন, বঙ্কিম ঘোষ, সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়, জুয়েল মুর্মু এবং নমুন রাইসহ একাধিক নেতা-নেত্রীর নাম।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST